1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  3. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে মাদক ও হত্যা মামলার আসামির বাড়ি থেকে ওয়ান শুটার গান উদ্ধার - Gangchil TV
July 28, 2026, 8:39 pm

অভয়নগরে মাদক ও হত্যা মামলার আসামির বাড়ি থেকে ওয়ান শুটার গান উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, July 28, 2026
  • 371 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে হত্যা মামলার এক আসামির বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ।

 

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অভয়নগর থানার পুলিশ অভিযান চালিয়ে মো. মিজান গাজী (৩০), পিতা- মজিদ গাজী, শুভরাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোরের বাড়ির একতলা ভবনের সিঁড়ির নিচে ধানের বস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।

 

পুলিশ জানায়, অভিযানের সময় মিজান গাজী বাড়িতে উপস্থিত ছিলেন না। উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পুলিশের তথ্যমতে, মিজান গাজী একটি হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান’ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর