1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও মালামাল নিয়ে নিখোঁজের অভিযোগ - Gangchil TV
May 7, 2026, 6:44 pm

অভয়নগরে স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও মালামাল নিয়ে নিখোঁজের অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, May 7, 2026
  • 104 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে স্বর্ণালংকার, নগদ টাকা ও দোকানের মালামাল নিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন এক আনসার সদস্য। অভিযুক্ত নারীর নাম মোছাঃ রুপা খাতুন (২৮)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের বাসিন্দা মোঃ তরিকুল ইসলাম (৩৮) পেশায় সাধারণ আনসার। তিনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকায় জনতা ব্যাংকে কর্মরত। ২০১১ সালে পারিবারিকভাবে তার সঙ্গে মোছাঃ রুপা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে তোহা ইসলাম (১২) নামে এক পুত্র সন্তান রয়েছে।

 

তরিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তার স্ত্রী জেদী স্বভাবের হওয়ায় প্রায়ই ঝগড়া-বিবাদের পর বাবার বাড়িতে চলে যেতেন। পরে বুঝিয়ে আবার ফিরিয়ে আনতেন। চলতি বছরের ৮ জানুয়ারি সকালে স্ত্রী ফোন করে জানান, তিনি খালার বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এরপর ১৭ জানুয়ারি দুপুরে ছোট খালার বাড়ি থেকে ফোন করে টাকা চাইলে তিনি বিকাশে টাকা পাঠান। পরে আবার ফোন করে সন্তানের জন্য খাবারের কথা বলে টাকা চান।

 

এরপর থেকে স্ত্রীর ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ১৯ জানুয়ারি এক আত্মীয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

পরবর্তীতে ছুটি নিয়ে বাড়িতে এসে তরিকুল ইসলাম দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে খোঁজ নিয়ে দেখা যায়, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৩ লাখ টাকা), এক লাখ টাকার আসবাবপত্র এবং দোকানের মালামাল নিখোঁজ।

 

এ বিষয়ে শ্বশুর কাতেবার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মেয়ে তাদের বাড়িতে আসেননি। পরে ২০ জানুয়ারি সকালে শ্বশুরের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ হলে রুপা খাতুন জানান, তিনি গোপালগঞ্জে আছেন এবং একটি দোকানে চাকরি নিয়েছেন। তবে ঠিকানা দিতে অস্বীকৃতি জানান এবং বেশি চাপ দিলে ফোন বন্ধ করে রাখার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়।

 

পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে উল্লেখ করে মোঃ তরিকুল ইসলাম অভয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

 

এ ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

 

তবে; অভিযুক্তের সাথে কোন ভাবেই যোগাযোগ করা যায়নি। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর