1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগর ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ারের অনৈতিক কর্মকাণ্ডে জনদূর্ভোগ - Gangchil TV
November 9, 2026, 4:54 pm

অভয়নগর ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ারের অনৈতিক কর্মকাণ্ডে জনদূর্ভোগ

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, December 4, 2025
  • 1198 সময় দেখুন

অভয়নগর প্রতিনিধি:

অভয়নগর উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ার হোসেনের কর্মকাণ্ডকে নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি কাজের ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে এই অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন।
যারা ঘুষ দিতে অক্ষম, তাদের কাজ সম্পন্ন হয় না। অভিযোগকারীরা জানান, দেলোয়ার কমিশনারকে জানিয়ে দেন যে “এই কাগজপত্রে ত্রুটি আছে, কাজ করলে সমস্যা হতে পারে।” এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এভাবে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান।
ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর