1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - Gangchil TV
October 7, 2026, 12:12 am

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: Wednesday, July 29, 2026
  • 127 সময় দেখুন

 

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।

টুর্নামেন্টটির আয়োজন করেছে নারিকেলবাড়িয়া ফুটবল একাডেমি, বাঘারপাড়া, যশোর। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিউর রহমান, সাবেক চেয়ারম্যান, বাঘারপাড়া উপজেলা পরিষদ ও সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বাঘারপাড়া উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কার মো. নাজমুল ইসলাম, সভাপতি, ৪নং নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং ক্যাম্প ইনচার্জ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকতার হোসেন, সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ কমিটি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন।

আয়োজক সুএে । টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচ দেখতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম দেখা যায়।

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর