1. gangchiltvip@gmail.com : admin :
একাই দেখেন রোগী , একাই দেন এনেস্থেসিয়া , আবার একাই করেন অপারেশন।  - Gangchil TV
May 7, 2026, 1:36 pm

একাই দেখেন রোগী , একাই দেন এনেস্থেসিয়া , আবার একাই করেন অপারেশন। 

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, January 13, 2026
  • 589 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্টঃ

 

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেসরকারি রিজিয়া মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে-ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ।

 

হাসপাতালটির মালিক নিজেই নিয়মিত সিজারিয়ানসহ বিভিন্ন রোগের অপারেশন পরিচালনা করছেন—যদিও তিনি একজন এমবিবিএস অ্যানেস্থেশিয়া চিকিৎসক।

অভিযোগ রয়েছে, ওই চিকিৎসক একইসাথে রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা এবং অপারেশন পরিচালনা করে থাকেন। ফলে প্রশ্ন উঠেছে—একজন অ্যানেস্থেশিয়া চিকিৎসক কীভাবে অপারেশন থিয়েটারে সার্জনের ভূমিকায় অবতীর্ণ হন?

স্থানীয় সূত্র জানায়, ডাক্তার আয়ুব আলী নামের ওই চিকিৎসক এর আগেও একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।

 

কখনো ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ, আবার কখনো অপারেশনের পর সেলাইয়ে মারাত্মক সংক্রমণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

 

স্থানীয়দের দাবি, এসব ঘটনা প্রায় নিয়মিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—জেলা সিভিল সার্জন কার্যালয়ের নজরদারির আওতায় বিষয়টি থাকলেও দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন,

“একজন এমবিবিএস চিকিৎসক যদি অ্যানেস্থেশিয়ার পাশাপাশি সিজারিয়ান অপারেশনের ওপর অনুমোদিত ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে তিনি অপারেশন করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই একজন পৃথক অ্যানেস্থেশিয়া চিকিৎসকের উপস্থিতি থাকা বাধ্যতামূলক।”

তবে প্রশ্ন থেকেই যায়—রিজিয়া মেমোরিয়াল হসপিটালে সেই নিয়ম মানা হচ্ছে কি?

 

 

একই ব্যক্তি যদি সার্জন ও অ্যানেস্থেশিয়া—দুই ভূমিকাতেই থাকেন, তবে রোগীর নিরাপত্তা কতটা নিশ্চিত?

 

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর