1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম - Gangchil TV
October 1, 2026, 11:20 pm

কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, August 15, 2026
  • 110 সময় দেখুন

তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে কমেছিল এই ধাতুর দর। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও ২ হাজার ১৫৮ টাকাই বৃদ্ধি করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বাজুস।

 

বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

 

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর