1. gangchiltvip@gmail.com : admin :
দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদ শূন্য সাত বছর: সেবায় চরম ভোগান্তি - Gangchil TV
March 2, 2026, 10:57 pm

দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদ শূন্য সাত বছর: সেবায় চরম ভোগান্তি

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 20 সময় দেখুন

 

মোছাঃ আছমা আক্তার আখি,

জেলা প্রতিনিধি, পঞ্চগড় জেলা

 

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে উদাসীনতার অভিযোগের মধ্যে দীর্ঘ সাত বছর ধরে শূন্য পড়ে আছে দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ। ফলে অফিসে এসে বারবার ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সুবিধাভোগীরা। চরম ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সহায়তা প্রত্যাশীরা।

 

জানা গেছে, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলার কর্মকর্তা ওয়াহেদুজ্জামান এ উপজেলার কার্যক্রম তদারকি করছেন। তবে জেলা থেকে দায়িত্ব পালন করায় নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের।

 

সেবা নিতে আসা স্থানীয়দের অভিযোগ, স্থায়ী কর্মকর্তা না থাকায় নারী উন্নয়ন কার্যক্রম, ভাতা বিতরণ, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। অনেকেই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা না পেয়ে বারবার অফিসে ঘুরছেন।

 

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, জনবল সংকটের কারণেই তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।

 

দীর্ঘ প্রতীক্ষার পর একসময় একজন অফিস সহকারী যোগদান করলেও তিনি বেশিদিন দায়িত্বে থাকতে পারেননি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং একটি মামলায় জড়ান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ঘটনায় তিনি হাজতবাসও করেন। বর্তমানে পদটি আবারও কার্যত অচল অবস্থায় রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত সেবা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদন সময়মতো নিষ্পত্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

সচেতন মহলের দাবি, দ্রুত স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম স্বাভাবিক করা না হলে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর