1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বাঘুটিয়ায় জাহান শেখ নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম - আশঙ্কাজনক - Gangchil TV
September 21, 2026, 3:25 pm

বাঘুটিয়ায় জাহান শেখ নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম – আশঙ্কাজনক

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 614 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্টঃ

যশোর অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন-এর বানিপুর গ্রামে মোহাম্মদ আলীর পুত্র জাহান শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। চিকিৎসক জানান, আহত জাহান শেখের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, জাহান শেখ জামায়াতের একজন সদস্য। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা দেখেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঘুটিয়া এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর