1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় কৌশলে ধর্ষক আটক, পুলিশের হাতে সোপর্দ - Gangchil TV
June 22, 2026, 12:47 am

নওয়াপাড়ায় কৌশলে ধর্ষক আটক, পুলিশের হাতে সোপর্দ

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 495 সময় দেখুন

 

যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া এলাকায় এক ধর্ষককে কৌশলে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

 

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিবাগত রাতে প্রতিবেশী নজরুল গাজী নামের এক ব্যক্তি মেয়েটিকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়।

 

কিন্তু তাকে বাড়িতে না নিয়ে খুলনায় নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

ঘটনার পর ভুক্তভোগী শিশুটি পরিবারকে জানালে পরিকল্পনা করে অভিযুক্তকে নওয়াপাড়ায় এক আত্মীয়ের (ফুপুর) বাড়িতে ডেকে আনা হয়। সেখানে সে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করে বলে জানা গেছে।

 

 

পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর