1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ধোপাদী গ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - Gangchil TV
September 21, 2026, 12:27 pm

ধোপাদী গ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 10, 2026
  • 356 সময় দেখুন

 

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ এপ্রিল, শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নওয়াপাড়া পৌর ৩নং ওয়ার্ড শাখার আয়োজনে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় ও ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাগুলো দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ফুয়াদ রহমানের সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক জনাব আমানুল্লাহ সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি জনাব মোঃ সাকিব হোসাইন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবন গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ছাত্রসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরাও আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর