1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি - Gangchil TV
September 20, 2026, 9:43 am

ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 17, 2026
  • 285 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে এক মৎস্য চাষীর ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মৎস্য চাষী ডা. রফিক গাজী।

 

ক্ষতিগ্রস্ত চাষী জানান, তার মৎস্য ঘেরে প্রায় ১০ লাখ জাপানি মাছের ডিম দেওয়া হয়েছিল। আর মাত্র কিছুদিন পরই মাছের পোনা বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। বাজারে এসব পোনা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে রাতারাতি সব মাছের পোনা মারা যায়।

 

তিনি আরও জানান, ধার-দেনা করে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এই মৎস্য ঘেরে বিনিয়োগ করেছিলেন। এখন সব শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “আমি এখন পথের ফকির হয়ে গেছি।”

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত চাষী দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর