1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নিউ টাউনের শপিংমলে আড্ডা ঘিরে বচসা, বন্ধুর গলায় ছুরির কোপ! বাঁচাতে গিয়ে জখম ছাত্র, আটক অভিযুক্ত - Gangchil TV
September 24, 2026, 9:52 pm

নিউ টাউনের শপিংমলে আড্ডা ঘিরে বচসা, বন্ধুর গলায় ছুরির কোপ! বাঁচাতে গিয়ে জখম ছাত্র, আটক অভিযুক্ত

মীর রোকনুজ্জামান
  • আপডেটের সময়: Thursday, September 24, 2026
  • 21 সময় দেখুন

নিউ টাউনের এক শপিংমলে আড্ডার মাঝেই বচসা। তার জেরে বন্ধুর গলায় ছুরি চালাল আর এক বন্ধু। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার কয়েকজন বন্ধু ওই শপিংমলে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় কোনও বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তখনই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বার করে অপর এক বন্ধুর গলা ও শরীরের একাধিক জায়গায় আঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে এসে আহত হন আরও এক বন্ধু। দু’জনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে ঘটনাস্থলেই আটকে রেখে বেশ কয়েক জন টেকনোসিটি থানায় খবর দেন। এর পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুরির আঘাতে জখম দুই ছাত্রের নাম ঈশান পাইক ও মনু মণ্ডল। অভিযুক্তের নাম সৌরিক পাল। কী কারণে বচসা ও হামলার সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে তদন্ত করে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রেমঘটিত কারণ থেকেই বচসা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর