1. gangchiltvip@gmail.com : admin :
পদ্মায় অভিযান: ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার - Gangchil TV
May 12, 2026, 11:41 am

পদ্মায় অভিযান: ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 11, 2026
  • 36 সময় দেখুন

 

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি, ১১ মে ২০২৬ ইং

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ ফাঁড়ি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার পূর্ব-দক্ষিণে পদ্মা নদীতে একটি জেলে নৌকায় এই অভিযান পরিচালিত হয়। নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে একটি জেলে নৌকাকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক বেচাকেনা চলছে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত অভিযানে নামেন নৌ পুলিশের সদস্যরা। নৌকার ভেতরে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হালুইসার এলাকার আবুল বাশার মৃধার ছেলে রনি মৃধা, দক্ষিণ হালুইসার এলাকার হাশেম ব্যাপারীর ছেলে রিপন বেপারী এবং ঘড়িসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা শেখের ছেলে নূর আলম। অভিযানটি পরিচালনা করেন নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম জামান সরকার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নৌ পুলিশ সূত্র জানিয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর