1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত রোববার - Gangchil TV
August 6, 2026, 11:48 am

ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত রোববার

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 3, 2026
  • 358 সময় দেখুন

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে ব্যাংক ও অফিসের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ‘জ্বালানির সাপ্লাই লাইন ইনসিকিউরড। অফিসের সময় ১ ঘণ্টা কমে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। আর ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত।’

 

স্কুলের বিষয়ে রোববার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা যাতে এফেক্টেড না হয়, সেভাবে সময় কমানো হবে।’

 

নাসিমুল গনি বলেন, ‘সরকারি কোনো নতুন যানবাহন কেনা হবে না, কম্পিউটার কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হবে, বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না’।

 

দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, ‘খাবার দোকান ও ফার্মাসি খোলা থাকবে, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর