1. gangchiltvip@gmail.com : admin :
মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য প্রার্থী তরিকুল ইসলাম গাজী - Gangchil TV
July 15, 2026, 8:35 pm

মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য প্রার্থী তরিকুল ইসলাম গাজী

সবুজ গাজী, অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: Wednesday, July 15, 2026
  • 21 সময় দেখুন

 

নিজস্ব প্রতিবেদক

 

যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগদাহ গ্রামের সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম গাজী যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

 

মঙ্গলবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদের উপস্থিতিতে তিনি স্থানীয় যুবকদের মাঝে দুটি ফুটবল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে তিনি সবসময় কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত এলাকার মুরব্বি ও সম্মানিত ব্যক্তিরা তরিকুল ইসলাম গাজীর এ উদ্যোগের প্রশংসা করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও তার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

 

স্থানীয়দের মতে, যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর