1. gangchiltvip@gmail.com : admin :
মিউটেশন-ডিসিআরে অনিয়মের অভিযোগ: অনুসন্ধানে ফুলতলার সার্ভেয়ার আতিকুর রহমান - Gangchil TV
July 15, 2026, 8:39 pm

মিউটেশন-ডিসিআরে অনিয়মের অভিযোগ: অনুসন্ধানে ফুলতলার সার্ভেয়ার আতিকুর রহমান

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, July 15, 2026
  • 59 সময় দেখুন

ফুলতলা এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, আসছে অনুসন্ধানী প্রতিবেদন

 

ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে দাবি করা হচ্ছে, মিউটেশন, ডিসিআরসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবায় অনিয়মের মাধ্যমে গত তিন বছরে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

 

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য-উপাত্ত ও প্রাসঙ্গিক দলিল সংগ্রহের পাশাপাশি অভিযোগকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া হচ্ছে। সব তথ্য যাচাই-বাছাই শেষে একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

বিঃদ্রঃ উল্লিখিত অভিযোগগুলো বর্তমানে অনুসন্ধানাধীন। এগুলো এখনো প্রমাণিত নয়। সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে অভিযুক্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর