1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপ্তি - Gangchil TV
September 23, 2026, 7:08 pm

সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপ্তি

মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Thursday, September 24, 2026
  • 1 সময় দেখুন

সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের সার্বিক আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গত ২১ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতার ফাইনালে বালিকা বিভাগে সাতক্ষীরা সদর উপজেলা দল দেবহাটা উপজেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে দেবহাটা উপজেলা দল সাতক্ষীরা সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

দুই দিনব্যাপী প্রতিযোগিতার সবগুলো ম্যাচ পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কাবাডি রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রতিটি ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

এছাড়া প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ SITV24 ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে ক্রীড়াঙ্গন ও স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর