1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরায় শিবপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত - Gangchil TV
June 22, 2026, 12:49 am

সাতক্ষীরায় শিবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত প্রতিনিধি-ঃ হাফিজুর রহমান (মানিক)
  • আপডেটের সময়: Saturday, January 24, 2026
  • 329 সময় দেখুন
  1. সাতক্ষীরায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজমুজ্জামান (তাজু), সাধারণ সম্পাদক আব্দুস সবুর (শিমুল), আগরদাঁড়ী বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের অন্যতম সদস্য ও ছাত্রনেতা মল্লিক শামীম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


সভায় সাতক্ষীরা সদর ও দেবহাটা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে তাঁর প্রতিনিধি ধৈত্র সিয়াম হোসেন এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর