1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সাতক্ষীরায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত - Gangchil TV
August 6, 2026, 10:37 pm

সাতক্ষীরায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

Reporter name :
  • আপডেটের সময়: Monday, December 29, 2025
  • 343 সময় দেখুন

সাতক্ষীরায় চলমান তীব্র শৈত্যপ্রবাহ ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ আরও বেড়ে গেছে।
ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারদিক। সড়ক ও যান চলাচল ব্যাহত হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও ব্যবসায়ীরা পড়ছেন চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষজন।
শীতের তীব্রতায় অনেকেই কাজ করতে পারছেন না। ফলে তাদের দৈনন্দিন আয়ে প্রভাব পড়ছে। দরিদ্র ও অসহায় মানুষজন শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকায় শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর ভিড় লক্ষ করা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর