1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগর-এ ইয়াবা সেবন ও বহন: মাদক সরবরাহকারীর ৬ মাসের কারাদণ্ড - Gangchil TV
March 15, 2026, 10:13 pm

অভয়নগর-এ ইয়াবা সেবন ও বহন: মাদক সরবরাহকারীর ৬ মাসের কারাদণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, March 14, 2026
  • 36 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে রকি খান (২১) নামে এক মাদক সরবরাহকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রকি খান উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামের মোশারেফ খানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে রকি খানকে আটক করা হয়।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে রকি খান জানান, তিনি নিজে একজন ইয়াবা সেবনকারী। সম্প্রতি একই গ্রামের বখতিয়ার নামের এক মাদক কারবারির সঙ্গে ইয়াবা ট্যাবলেট সরবরাহের চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী, ছয়টি ইয়াবা ট্যাবলেট নির্ধারিত স্থানে পৌঁছে দিলে একটি ইয়াবা বিনামূল্যে পাওয়ার শর্তে তিনি এই কাজে যুক্ত হন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) স্মরণির ১৬ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বখতিয়ার নামের মাদক কারবারিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর