1. gangchiltvip@gmail.com : admin :
যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ - Gangchil TV
April 26, 2026, 12:18 pm

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 26, 2026
  • 39 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট :

আগামীকাল যশোরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় লিফলেট বিতরণ করেছে অভয়নগর থানা বিএনপি, নওয়াপাড়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

রবিবার সকালে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করীম মোল্লা,থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান, যুবদলের আহ্বায়ক বাকি উজ্জামান রানা, যুবদলের সদস্য সচিব হরুন, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠুন, সাজ্জাদ হোসেন,হৃদয় হাসান, ইসরাফিল হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় ফারাজী মতিয়ার রহমান বলেন, যশোরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে অভয়নগরবাসীর পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীরা তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শ্রবণ ও তা ধারণ করবেন।

 

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং সভা সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর