1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে আনিছুর রহমান হ/ত্যা মামলার দ্বিতীয় আসামী র‍্যাব-৬ ও র‍্যাব-১৪’র যৌথ অভিযানে শেরপুর থেকে আটক - Gangchil TV
May 19, 2026, 9:02 am

অভয়নগরে আনিছুর রহমান হ/ত্যা মামলার দ্বিতীয় আসামী র‍্যাব-৬ ও র‍্যাব-১৪’র যৌথ অভিযানে শেরপুর থেকে আটক

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 18, 2026
  • 232 সময় দেখুন

 

 

ডেস্কঃ

 

ছবি ক্যাপশন: নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি নাসির; যৌথ অভিযানে শেরপুর সদর থেকে গ্রেপ্তার করে র‍্যাব

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আলোচিত ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি নাসিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে শেরপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাসিরের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৬ ও র‍্যাব-১৪’র যৌথ দল অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

গ্রেপ্তার নাসির নওয়াপাড়া পৌরের গুয়াখোলা এলাকার বাসিন্দা। ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় দায়ের হওয়া এজাহারে তার নাম দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখ রয়েছে।

 

গত ৬ মে রাতে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় নিজস্ব ভবনের সামনে হামলার শিকার হন বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক আনিছুর রহমান (৬৫)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে নাসির অন্যতম।

 

হত্যাকাণ্ডের পর পুরো নওয়াপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যবসায়ী সমাজ ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নাসিরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

 

ওয়েব ট্যাগ: নাসির গ্রেপ্তার, আনিছুর রহমান হত্যা, নওয়াপাড়া, অভয়নগর, র‍্যাব অভিযান, ব্যবসায়ী হত্যা, যশোর অপরাধ, হত্যা মামলা, শেরপুর সদর, র‍্যাব ৬, র‍্যাব ১৪

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর