1. gangchiltvip@gmail.com : admin :
পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা; ধাক্কা দেওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল আজিজ, অভিযুক্ত ছালাম পলাতক - Gangchil TV
June 22, 2026, 2:14 am

পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা; ধাক্কা দেওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল আজিজ, অভিযুক্ত ছালাম পলাতক

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 26, 2025
  • 796 সময় দেখুন

নিজস্ব প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা শাহীবাগ মোড়ে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে আব্দুল আজিজ সরদার (৬০) নামে এক বেকারি মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদেশ যাওয়ার একটি পূর্বের লেনদেন নিয়ে মতিয়ার রহমান মাস্টারের ছেলে আব্দুল ছালামের সঙ্গে আজিজ সরদারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছালাম আজিজকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল ছালাম গা-ঢাকা দিয়েছেন।

নিহত আব্দুল আজিজ সরদারের ‘ঢাকা আদিপুর’ নামে একটি বেকারি কারখানা ছিল। তিনি মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর