1. gangchiltvip@gmail.com : admin :
বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ - Gangchil TV
July 14, 2026, 9:31 pm

বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, July 14, 2026
  • 22 সময় দেখুন

 

 

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-নিউমার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

 

বিক্ষোভকারীরা পরীক্ষা স্থগিত এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। তারা “বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়” এবং “দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ”সহ বিভিন্ন স্লোগান দেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাদের দাবি, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া উচিত নয়।

 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর