1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
গাঙচিলের রক্তের আহ্বানে সাড়া, সিজারিয়ান রোগীর পাশে দাঁড়ালেন রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক - Gangchil TV
August 1, 2026, 11:10 pm

গাঙচিলের রক্তের আহ্বানে সাড়া, সিজারিয়ান রোগীর পাশে দাঁড়ালেন রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 2, 2026
  • 26 সময় দেখুন

 

 

যশোরের অভয়নগরে সিজারিয়ান রোগীর জরুরি প্রয়োজনে রক্তের আহ্বানে সাড়া দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান মোড়ল। তিনি নিজেই ও-পজিটিভ (O+) রক্ত দান করেন।

 

জানা যায়, গাঙচিলের অফিসিয়াল ফেসবুক পেজে সিজারিয়ান রোগীর জন্য জরুরি ভিত্তিতে ও-পজিটিভ রক্তের প্রয়োজন জানিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টটি প্রকাশের পর অনেকেই রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে রাত প্রায় ১০টার দিকে ইমরান মোড়ল অভয়নগর উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় তার সাথে ছিলেন ক্লাবের সভাপতি শেখ আলী আকবার, সদস্য আমিনুর রহমান।

 

রক্তদাতা ইমরান মোড়ল বলেন, “আমি দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক। গাঙচিলের পোস্টে একজন সিজারিয়ান রোগীর জন্য রক্তের প্রয়োজনের খবর দেখে আর বসে থাকতে পারিনি। মানবিক কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। ভালো কাজের মধ্যেই আত্মতৃপ্তি পাওয়া যায়।”

 

স্থানীয়রা জানান, জরুরি মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান শুধু একজন রোগীর জীবন বাঁচাতেই নয়, সমাজে মানবিকতা ও স্বেচ্ছাসেবার চেতনাকেও আরও শক্তিশালী করে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর