1. gangchiltvip@gmail.com : admin :
নির্বাচনের আগে যশোরের বাঘারপাড়ায় অস্ত্রভাণ্ডার:  যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার - Gangchil TV
June 22, 2026, 12:54 am

নির্বাচনের আগে যশোরের বাঘারপাড়ায় অস্ত্রভাণ্ডার:  যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, January 31, 2026
  • 508 সময় দেখুন

 

 

 

হৃদয় হাসান , বাঘারপাড়া (যশোর) :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর এক বড় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তলসহ নানা ধরনের প্রাণঘাতী অস্ত্র।

 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে এনএসআই (NSI)-এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চালানো হয় বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে।

 

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, যুক্তরাষ্ট্রে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি খুর উদ্ধার করা হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শুরুর আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)-কে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে এলাকাজুড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর