1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
CINtv24 নিউজ পোর্টালের নিউজ ডেক্সের শুভ উদ্বোধন - Gangchil TV
August 1, 2026, 12:00 am

CINtv24 নিউজ পোর্টালের নিউজ ডেক্সের শুভ উদ্বোধন

Reporter name :
  • আপডেটের সময়: Monday, June 8, 2026
  • 140 সময় দেখুন

 

 

স্টাফ রিপোর্টার :

CINtv24 নিউজ পোর্টাল–এর নিউজ ডেক্সের ২৪ ঘণ্টাব্যাপী একটানা কার্যক্রমের শুভ উদ্বোধন সোমবার (৮ জুন) খুলনার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে CINtv24–এর সম্পাদক মো. আবু হামজা বাঁধন–এর সভাপতিত্বে ডেক্সে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফুলতলা প্রতিদিন–এর সম্পাদক ও প্রকাশক সুমন সরদার। একই সময়ে ভার্চুয়াল গ্রুপ ভিডিও কলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা উদ্বোধনী আয়োজনে যুক্ত হন।

 

নিউজ ডেক্সের উদ্বোধন শেষে মোবাইল জার্নালিজম (MoJo)–এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আধুনিক সংবাদ সংগ্রহ, মোবাইলভিত্তিক ভিডিও ধারণ ও দ্রুত নিউজ প্রোডাকশনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা হিসেবে ফুলতলা উপজেলা প্রতিনিধি শেখ রাহুল হোসেন–কে “বেস্ট রিপোর্টার – মে ২০২৬” পুরস্কারে ভূষিত করা হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন চিফ রিপোর্টার ইনসাফ আহমেদ, আল আমিন খান, সিনিয়র স্টাফ রিপোর্টার আলী আকবার সম্রাট, চিত্রগ্রাহক গাজী আল মামুন। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চিফ রিপোর্টার আরিফুর রহমান সেতু, নাজমুল হক সজীব, রনি মজুমদার, মো. জাকারিয়া, এম এ ইউসুফ, বাদশা আলম, মোস্তফা কামালসহ অন্যান্য জেলা ও উপজেলা প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, নতুন এই নিউজ ডেক্সের মাধ্যমে CINtv24 দেশ-বিদেশের সংবাদ আরও দ্রুত, নির্ভুল ও ধারাবাহিকভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর