1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে মাদকবিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত - Gangchil TV
June 19, 2026, 8:01 pm

অভয়নগরে মাদকবিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Friday, June 19, 2026
  • 32 সময় দেখুন

 

​অভয়নগর (যশোর) প্রতিনিধি

নিজ খরচে, নিজ গরজে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে ​যশোরের অভয়নগরে মাদক নির্মূলের অঙ্গীকার নিয়ে আয়োজিত হয়েছে মাদকবিরোধী সভা ও মানববন্ধন। শুক্রবার বিকালে কোটাগ্রাম মাদক নির্মূল কমিটির উদ্যোগে কোটা পূর্বপাড়া চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়।

​মাদক নির্মূল কমিটির উপদেষ্টা ও ইউপি সদস্য কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি মুরাদ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদ হাসান উসামার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান বিশ্বাস।

​অনুষ্ঠানে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক সমাজের প্রতিটি স্তরে বিষবাস্পের মতো ছড়িয়ে পড়েছে। হাতের নাগালেই মিলছে ইয়াবা ও গাঁজার মতো মরণনেশা। এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এছাড়া যুবসমাজকে বিপথগামী হওয়ার হাত থেকে বাঁচাতে খেলাধুলা ও গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়।

​অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক তরফদার এনামুল হাসান পলাশ, রফিকুল ইসলাম এবং সংগঠনের সহ-সভাপতি মাহফুজ বিশ্বাস, রজিবুল ইসলাম, আলতাপ গোলদার, সিরাজুল ইসলাম বিশ্বাস, বিপ্লব হোসেন ও হাফেজ ফেরদৌস হুসাইন, বেলায়েত হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর