1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরের ব্যবসায়ী আনিছুর হত্যার ১২ দিনের মাথায় কিলার মাহমুদ আটক, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য - Gangchil TV
May 19, 2026, 8:56 am

অভয়নগরের ব্যবসায়ী আনিছুর হত্যার ১২ দিনের মাথায় কিলার মাহমুদ আটক, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 18, 2026
  • 142 সময় দেখুন

অভয়নগরের ব্যবসায়ী আনিছুর হত্যার ১২ দিনের মাথায় কিলার মাহমুদ আটক, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়–এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

 

এর আগে রোববার দিবাগত রাতে অভয়নগর থানা, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাসা থেকে শাহ মাহমুদকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মূলত ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান ভাড়া সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে, যা তদন্ত শেষে জানানো হবে।

 

উল্লেখ্য, গত ৬ মে অভয়নগর থানার গুয়াখোলা পীরবাড়ি মসজিদের পশ্চিম পাশে নিজের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন আনিছুর রহমান। এ সময় শাহ মাহমুদ তার সহযোগী নাসিরসহ আরও ২-৩ জন সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে শাহ মাহমুদ কোমরে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখের বাম পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়ার পথে ৭ মে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

 

ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর প্রধান আসামি শাহ মাহমুদ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে মনির হোসেনকে আটক করে। পরে রোববার রাতে প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করা হয়।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস এবং অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ উদ্দেশ্যে তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি এবং পালানোর পরিকল্পনার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর