1. gangchiltvip@gmail.com : admin :
একটি দল একাত্তরের পরাজয় সইতে না পেরে সংবিধান ছিঁড়ে ফেলতে চায়: চিফ হুইপ - Gangchil TV
May 20, 2026, 5:02 am

একটি দল একাত্তরের পরাজয় সইতে না পেরে সংবিধান ছিঁড়ে ফেলতে চায়: চিফ হুইপ

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 3, 2026
  • 149 সময় দেখুন

একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

চিফ হুইপ বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়। বরং বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষ শক্তি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

 

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিএনপি জন্ম থেকেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে এই দল।

 

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলছে। একটি শক্তি মুক্তিযুদ্ধকে নিজেদের একক সম্পত্তি বলে দাবি করে, আবার অন্য শক্তিটি একে মানতেই পারে না। একটি শক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলো, আর অন্যটি পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলো।

 

আব্দুস সালাম অভিযোগ করেন, একটি বিশেষ শক্তি বিএনপিকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করছে, যা জাতীয় সংসদে শপথের দিনের ভূমিকা থেকেই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, একটি পক্ষ দেশকে অস্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন তারেক রহমান এবং তিনি শুধু মুখে নয়, বাস্তবে তা প্রমাণ করে দেখাচ্ছেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর