1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
এতিম শিশুদের পাশে দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাব, ক্রীড়া সামগ্রী বিতরণ - Gangchil TV
July 31, 2026, 9:52 pm

এতিম শিশুদের পাশে দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাব, ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter name :
  • আপডেটের সময়: Friday, July 31, 2026
  • 27 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে অবস্থিত এরশাদ এতিমখানার শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেছে সামাজিক সংগঠন দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাব।

 

শুক্রবার সকালে এতিম শিশুদের আনন্দময় সময় উপহার দিতে সংগঠনটির উদ্যোগে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

 

ক্লাবের সভাপতি শেখ আলী আকবারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান মো. সাজিদুল ইসলাম মল্লিক।

 

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান মোল্লা, সংগঠক আল আমিন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে দ্যা রেড ওয়ারিয়র্স ব্লাড ডোনার ক্লাব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর