1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ডাক্তার, ফার্মেসি মালিক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় - Gangchil TV
August 24, 2026, 10:59 pm

ডাক্তার, ফার্মেসি মালিক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Reporter name :
  • আপডেটের সময়: Monday, August 24, 2026
  • 33 সময় দেখুন

অভয়নগর  প্রতিনিধি : 
নকল বা ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনবিহীন ঔষধ বিক্রি প্রতিরোধে যশোরের অভয়নগরে ডাক্তার, ফর্মেসি মালিক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শোভন বিশ্বাস, বাংলাদেশ কেমিস্টস্ অ্যাণ্ড ড্রাগিস্টস্ সমিতি অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা মোসলেম উদ্দিন সরদার, সভাপতি এফ এম আলাউদ্দীন, সহসভাপতি বিশ্বজিৎ সিংহ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের পক্ষে ইমামুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, কেমিস্টস্ অ্যাণ্ড ড্রাগিস্টস্ সমিতি অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা সাজ্জাদুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপনসহ সমিতির সদস্য, বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর