1. gangchiltvip@gmail.com : admin :
ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, বন্ধ জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা - Gangchil TV
July 21, 2026, 1:52 pm

ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, বন্ধ জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, April 8, 2026
  • 314 সময় দেখুন

 

– ডা. খান ইফতেখার, স্বাস্থ্য ডেস্ক

‎ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রয়েছে।

‎আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, “আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া হচ্ছে না। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলছে না।”

‎এদিকে ঘটনার পর ঢাকা মেডিকেলের ভেতরে-বাইরে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছে। গেটের বাইরে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

‎ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে একটি রুমে নিয়ে মারপিট করেছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা। অন‍্যদিকে জরুরি বিভাগের কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালের ভেতরে-বাইরে উভয় পক্ষের উত্তেজনা চলছে।

‎এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আজ বিকেল সাড়ে পাঁচটার পর আমাদের কাছে সংবাদ আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের কথা কাটাকাটি হয়েছে। এই সংবাদ পাওয়ার পরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গেছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর