1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির ও বাপ্পী - Gangchil TV
June 14, 2026, 8:19 pm

নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির ও বাপ্পী

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, June 14, 2026
  • 18 সময় দেখুন

 

 

স্টাফ রিপোর্টার

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে। সাংগঠনিক সম্পাদক পদে পরিবর্তন এনে দুজনকে নতুন করে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আজ রবিবার (১৪ জুন, ২০২৬) নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্যা যৌথ স্বাক্ষরিত পৃথক দুটি দলীয় পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, যশোর জেলা বিএনপির নির্দেশনায় এই সাংগঠনিক আদেশ জারি করা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির পদ স্থগিত থাকায় দলের কার্যক্রম অব্যাহত রাখতে ১নং সহ-সংগঠনিক সম্পাদক মনির হোসেনকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

অপর একটি আদেশে জানানো হয়, পৌর বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান শেখ স্বেচ্ছায় পদত্যাগ করায় সৃষ্ট শূন্যতা পূরণে ২নং সহ-সংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল বাপ্পীকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

নওয়াপাড়া পৌর বিএনপির শীর্ষ নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে। চিঠিতে জানানো হয়, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর