1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া মডেল কলেজ মাঠে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত - Gangchil TV
June 19, 2026, 7:49 pm

নওয়াপাড়া মডেল কলেজ মাঠে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Friday, June 19, 2026
  • 43 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় এবং ATN News-এর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান।

 

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নুরুজ্জামান বলেন, “মাদক নির্মূলে কোনো আপোষ নেই। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের স্থানীয়ভাবেই প্রতিহত করতে হবে। যদি থানা পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকে, তা আমাকে সরাসরি জানাবেন। এমনকি কোনো রাজনৈতিক নেতা যদি মাদক মামলার আসামির পক্ষে তদবির করেন, তাকেও আইনের আওতায় আনা হবে।”

 

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মল্লিক মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন এবং মাদক নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

সভায় বক্তৃতাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শেখ আসাদুল্লাহ আসাদ বলেন, “আজ যারা এই মাদক নির্মূলের আলোচনায় অংশ নিয়েছেন, ভবিষ্যতে যদি কাউকে অনুপস্থিত পাওয়া যায়, তবে ধরে নিতে হবে তিনি মাদককারবারিদের সঙ্গে আপোষ করেছেন।”

 

বিএনপি নেতা রাজু আহমেদ বলেন, “মাদক উচ্ছেদ এক ঘণ্টার কাজ। কিন্তু উচ্ছেদের পর যদি কোনো মাদককারবারি আমাদের ওপর হামলা করে, তবে তাদের এলাকা থেকে বিতাড়িত করা হবে।”

 

সভায় আরও বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন। তিনি মাদক নির্মূলে পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগে নিজেদের ঘরের সমস্যা সমাধান করতে হবে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। তিনি ড্রাইভারপাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমনের আহ্বান জানান।

 

কুলটিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ রাজু আহমেদ তার ইউনিয়নের কার্যক্রম তুলে ধরে কারিকারপাড়ার চিহ্নিত মাদককারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন তেঁতুলতলা সংলগ্ন এলাকায় মাদককারবারিদের প্রকাশ্য বেচাকেনা বন্ধে করণীয় বিষয়ে মতামত দেন।

 

কালু নামে এক বক্তা বলেন, “শুধু আলোচনা করে মাঠ ছেড়ে দিলে হবে না। সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই হবে, না হলে এসব আলোচনার কোনো মূল্য নেই।”

 

বিএনপি নেতা ইমরান তরফদার বলেন, প্রথমে মাদককারবারিদের বোঝানোর চেষ্টা করতে হবে, প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেখ আলী আকবার বলেন, মাদক নির্মূলের মূল সমস্যা চিহ্নিত করতে হবে। তিনি চায়ের দোকান ও টং দোকানে কোমলমতি শিশুদের সিগারেট বিক্রি বন্ধের আহ্বান জানান এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি নজর দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে মসজিদের ইমাম ও খতিবদের প্রতি জুমার খুতবায় মাদকবিরোধী আলোচনা করার আহ্বান জানান।

 

তেঁতুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সরোয়ার হোসেন বলেন, “মাদক নির্মূলের আগে নিয়ন্ত্রণ জরুরি। হক ও সত্যের পক্ষে থাকতে হবে। সমাজকে আলোকিত করতে যা প্রয়োজন, তা করতেই হবে।”

 

এছাড়াও বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ, রিপন, রাকিব, মোঃ হারুণ অর রশীদ, মোঃ তরিকুল ইসলাম রুবেল ও হৃদয় হাসান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাজু আহমেদ, মুরাদ, জি.এম. বাচ্চু, মোঃ আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর