1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বাঘারপাড়ায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান, তিনজনকে এক লাখ টাকা জরিমানা - Gangchil TV
August 9, 2026, 9:15 am

বাঘারপাড়ায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান, তিনজনকে এক লাখ টাকা জরিমানা

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 10, 2026
  • 313 সময় দেখুন

 

 

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)

 

যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এ সময় বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ভিটাবল্যা গ্রামের ইনসার মোল্যার ছেলে নাসির উদ্দীন (৩৮), একই গ্রামের ইযাকুব সর্দারের ছেলে আব্বাস সর্দার (৪০) এবং মাগুরা জেলার ঝুনারী এলাকার টিপু মোল্যার ছেলে মিরাজ হোসেন বিপ্লব (২১)-কে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর