1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা - Gangchil TV
September 25, 2026, 4:49 am

বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Reporter name :
  • আপডেটের সময়: Monday, July 13, 2026
  • 287 সময় দেখুন

স্টাফ রিপোর্টার

 

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে খাজুরা তেল পাম্পের পাশে গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বন্ধবীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং খাজুরা তেল পাম্প সংলগ্ন তেলিধান্যপোড়া গ্রামের বাসিন্দা।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রবের ছেলে মোঃ রাব্বি (২৬) ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন।

 

স্থানীয়রা আহত অবস্থায় রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর