1. gangchiltvip@gmail.com : admin :
বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইটভাটার ম্যানেজার মিন্টু হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ - Gangchil TV
November 21, 2026, 3:54 pm

বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইটভাটার ম্যানেজার মিন্টু হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, November 21, 2026
  • 13 সময় দেখুন

 

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)

 

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি ইটভাটার ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার চাড়াভিটা বাজারসংলগ্ন সাকো ব্রিকস নামের একটি ইটভাটার ম্যানেজার মিন্টু হোসেন (৪০) বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ইটভাটার ওই ম্যানেজার শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে পরিবারের অভিযোগ। শিশুটি একটি ভাসমান শ্রমিক পরিবারের সদস্য। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

 

পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ করেন। তবে পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানাজানি হলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

 

ঘটনার পর শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

 

শিশুটির দাদা ঘটনার বিবরণ দিয়ে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর