1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  3. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Gangchil TV
July 27, 2026, 9:43 pm

বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)
  • আপডেটের সময়: Monday, July 27, 2026
  • 36 সময় দেখুন

 

 

 

 

যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মসিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের সভাপতি মো. লিটন মোল্লা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মো. মাসুদ আলম টিপু, সাবেক সাধারণ সম্পাদক, বাঘারপাড়া উপজেলা যুবদল,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন এলাকার দর্শক।

 

সার্বিক সহযোগিতায় ছিলেন আমিরুল ইসলাম টুটুল, সভাপতি, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়

 

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে “চলো চলো মাঠে চলো, মাদককে না বলো” এবং “খেলাধুলায় বাড়ুক বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই দুটি স্লোগানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানের ব্যানারেও মাদকবিরোধী বার্তা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর