1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বেনাপোল সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার  - Gangchil TV
August 18, 2026, 12:01 pm

বেনাপোল সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার 

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, April 23, 2026
  • 178 সময় দেখুন

 

 

মেহেদী হাসান সুমন, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

 

নিহত ওই ব্যক্তির নাম মো. ইউনুস আলী (৪৮)। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোস্তাব আলী।

 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। নিহতের গলায় একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর