চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যশোর পুলিশ। যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি করে তাকে আটক করে। বুধবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন।
তবে আটকের পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যানা গেছে।
যশোর পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন তথ্য ছিলো যশোর পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি৷ আরো বলেন বুধবার ভোর রাতে কালো রঙের একটি প্রাইভেট কার সন্দেহ হলে তল্লাশি চালালে ইমনকে শনাক্ত করে পুলিশ। ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় পুলিশের চিনতে বেগ পেতে হয়।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেন তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এসময় গাড়ির ভিতরে আরো তার তিন সহযোগীকেও আটক করা হয়।
ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির হামলাসহ অন্তত বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।