1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় বিএনপির শুভেচ্ছা মিছিল - Gangchil TV
September 22, 2026, 5:08 pm

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় বিএনপির শুভেচ্ছা মিছিল

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 26, 2026
  • 314 সময় দেখুন

 

 

যশোরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় শুভেচ্ছা মিছিল করেছে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আগামীকাল সোমবার যশোরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর সভায় অন্তত পাঁচ হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করা এবং সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানাতেই এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।

 

মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা যায় নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে।

 

নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি যশোর–খুলনা মহাসড়ক ধরে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে আলিফ কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নেতারা যশোরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

 

উল্লেখ্য, আগামীকাল যশোরে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর