সংবাদ সংগ্রহে দুর্ঘটনা: সাংবাদিক মো. রিফাত হোসেনের অস্ত্রোপচারের পরে তাকে দেখতে গেলেন যশোর-৪ এমপি গোলাম রসুল।
গত জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মোঃ রিফাত হোসেন—যিনি গাঙচিল–এর সাংবাদিক। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান।
তবে দীর্ঘদিন বেডরেস্টে থাকার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি যশোর ও ঢাকার বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা–নিরীক্ষায় জানা যায়, দুর্ঘটনায় তাঁর পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে ঢাকার চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
গত শনিবার (১৩জুন) পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন রিফাত। আজ বৃহস্পতিবার (১৮ জুন)ঢাকায় বিডিএম হসপিটালে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ শেষে অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রিফাত হোসেনের অস্ত্রোপচারের বিষয়ে জানতে পেরে বিডিএম হসপিটালে দেখতে যান যশোর-৪ এমপি গোলাম রসুল। এসময় তিনি বলেন,”আমি রিফাতকে দীর্ঘদিন যাবত অভয়নগরে নিষ্ঠার সাথে কাজ করতে দেখেছি । আমি রিফাতের পরিবারের মাধ্যমে অস্ত্রোপচারের বিষয়ে জানতে পেরে তাকে দেখতে এসেছি। আমি তার পাশে আছি।এবং আমি আসা করি, রিফাত দ্রুত সুস্থ হয়ে আবারও তার কাজে ফিরবে ইনশাআল্লাহ।”
আরও দেখতে এসেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ওয়ারী থানার, সেক্রেটারী মোঃ মাহাফুজুর রহমান।