ডেস্ক রিপোর্ট
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় জননেতা মোহাম্মদ আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীধরপুর ইউনিয়নসহ অভয়নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এক শোকবার্তায় অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান (হাবিব), যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, মাহাবুর রহমান, গাজী আকাশ ইউসুফ, টি এম মঈন উদ্দিন, এম আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস ও মুরাদ হাসান এবং সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য শহীদ আহম্মেদ মনি, রেজওয়ান মীর, স্বর্ণ গাজী, মো. আলামিন শেখ সাগর, মতিয়ার রহমান শেখ, একরামুল ইসলাম, রনি হোসেন, মারুফ হোসেন, রশিদ মোল্লা, মো. আবু মুছা, রেজাউল শেখ, মো. সোহাগ হোসেন, আবু বকর মুন্সী, মো. মনিরুজ্জামান লাভলু, মো. জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর সরদার, তরিকুল ইসলাম টুটুল, মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দও পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে তাঁর জানাজার সময় ও দাফনের স্থান জানানো হবে।