1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ভৈরব নদে গোসল করতে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ - Gangchil TV
October 1, 2026, 5:03 am

ভৈরব নদে গোসল করতে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: Wednesday, September 30, 2026
  • 39 সময় দেখুন

 

 

 

 

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

 

নিখোঁজ জুনায়েদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহিদুল ইসলামের ছেলে জুনায়েদ (৫) এবং কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। সকাল আনুমানিক ১১টার দিকে গোসলের সময় জুনায়েদ পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

 

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফারুক আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে শিশুটির সন্ধান না পাওয়ায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে আনা হয়। দুপুর থেকে খুলনা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

খুলনা ডুবুরি দলের লিডার মো. শহীদুল ইসলাম জানান, দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব নদে অভিযান চালানো হলেও জুনায়েদকে ডুবন্ত কিংবা ভাসমান অবস্থায় কোথাও পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

 

নিখোঁজ শিশুর বাবা শহিদুল ইসলাম জানান, তার ছেলে দোকানে আসার সুযোগ নিয়ে ভৈরব নদে গোসল করতে যায়। সকাল আনুমানিক ১১টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

এ ঘটনায় নিখোঁজ শিশুটির স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর