1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে অভিভাবক-কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ - Gangchil TV
September 15, 2026, 9:22 am

অভয়নগরে অভিভাবক-কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ

Reporter name :
  • আপডেটের সময়: Monday, September 14, 2026
  • 92 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে শুভরাড়া ইউনিয়নের হিদিয়া এএনএইচ মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের অভিভাবক ও কিশোরীদের নিয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, অভিভাবক ও কিশোরীদের বক্তব্য, কিশোরী সদস্যদের মাঝে প্রণোদনার চেক, স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ এবং গাছের চারা ও ছাতা বিতরণ ইত্যাদি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বিএম কামরুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ প্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের চেক, স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ এবং গাছের চারা ও ছাতা বিতরণ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়’ প্রকল্পভুক্ত ৫৯টি উপজেলার ২টি করে ইউনিয়নে ২টি করে সর্বমোট ১১৮টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক ১০০ জন কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর