1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত  - Gangchil TV
September 5, 2026, 6:08 am

অভয়নগরে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

Reporter name :
  • আপডেটের সময়: Friday, September 4, 2026
  • 53 সময় দেখুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

যশোরের অভয়নগরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উপলক্ষে পূজা ,সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সমাবেশ, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ন‌ওয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখর কুমার সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন‌ওয়াপাড়া পৌর বিএনপি’র সভাপতি জনাব আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব কাজী গোলাম হায়দার ডাবলু, ন‌ওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ন‌ওয়াপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গৌতম বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, অভয়নগর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটু কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগী প্রমুখ। আলোচনা শেষে দুপুর দুইটায় যশোর খুলনা মহাসড়কে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর