1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ১০ মাসের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ - Gangchil TV
September 15, 2026, 9:17 am

অভয়নগরে ১০ মাসের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Monday, September 14, 2026
  • 158 সময় দেখুন

 

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগরে ১০ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মিম খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীপক্ষের পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে হাসিবুজ্জামানের সঙ্গে ইসলামি শরিয়াহ অনুযায়ী মিম খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে রাফসান (১০ মাস) নামে একটি ছেলে সন্তান রয়েছে।

 

অভিযোগে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মিম খাতুন তাঁর শিশুসন্তান রাফসানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ঘোড়াদাইড় যাওয়ার উদ্দেশ্যে অভয়নগরের কোটা এলাকার বসতবাড়ি থেকে বের হন। এ সময় পরিবারের একজন সদস্য তাঁকে কিছুদূর এগিয়ে দেন।

 

তবে পরে তিনি বাবার বাড়িতে পৌঁছাননি বলে পরিবার জানতে পারে। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মিম খাতুন ও তাঁর শিশুসন্তানের সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্ধানে খোঁজ অব্যাহত রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মিম খাতুন টিকটক ও অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে তাঁর স্বামীপক্ষের পরিবারের দাবি। এ কারণে তিনি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন কি না, নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছেন—এ বিষয়ে পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় মিম খাতুন ও তাঁর ১০ মাসের শিশুসন্তান রাফসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

অভয়নগর থানায় অভিযোগের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর