1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ - Gangchil TV
August 15, 2026, 10:27 am

‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Saturday, August 15, 2026
  • 24 সময় দেখুন

 

নিজস্ব প্রতিবেদক:

 

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন।

 

জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলীয় কার্যালয় কিংবা মসজিদে এসব কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি। ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

দলীয় নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

 

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮০-এর দশকে বিএনপির নেতৃত্বে আসেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

 

১৯৯১ সালের নির্বাচনের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি একাধিকবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন।

 

দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

খালেদা জিয়ার মৃত্যুর পর এবারই প্রথম তার জন্মদিন পালিত হচ্ছে। তবে বিএনপি জানিয়েছে, জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়; তার আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলই থাকবে প্রধান কর্মসূচি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর