1. gangchiltvip@gmail.com : admin :
একবার ফিরে আসো'চে - কলমে: কৃতদাস  - Gangchil TV
April 20, 2026, 1:29 pm

একবার ফিরে আসো’চে – কলমে: কৃতদাস 

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 19, 2026
  • 81 সময় দেখুন

একবার ফিরে আসো চে 

কলমে✑ কৃতদাস 

————–

শুধু আর একবার ফিরে আসো চে,

তোমাকে আবারও প্রয়োজন এই পৃথিবীর ক্লান্তিলগ্নে।

শতশত দেশে আবারও দখলদার বাহিনীর অবিরত অত্যাচার চলিছে,

শুধু আর একবার ফিরে আসো চে।

এই পৃথিবীর যত নিপিড়ীত জন আবারও সকলেই দাসত্বে বন্দী হয়েছে,

তোমাকেই প্রয়োজন বিপ্লব গড়িতে এই পৃথিবী আজও মরীচিকার মুক্তি খুঁজে চলিছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

তোমার রাইফেল আবারও তুলে না-ও হাতে,

মুক্ত করিতে মানুষ আবারও জুলুমকারি যতো বন্দীশালা হতে,

অসহায় দৃষ্টি তাদের আজ তোমাকেই খুজিতেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

তোমার বিদ্রোহ শুরু হোক আবারও তাদেরই বিরুদ্ধে,

দখল করিতে মরিয়া যাহারা দুর্বল জাতির মাতৃভূমিরে লুটিতে,

যাঁরা জালিমের মতো অসহায় ভূমিতে দিনরাত্রি মিসাইল ছুড়িতেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

তোমার গেরিলা যোদ্ধা আবারও প্রস্তুত করো রক্তের দাগ মুছিবার আগে,

কলিজায় তাহাদের কাঁপন ধারাতে যাঁরা আজ মানবতা ভুলেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

মহাকাশ জুড়ে আজ বোমারু বিমান উড়ে চলে,

কোথাও শান্তি মেলেনা কোটি প্রাণ বারংবার কেঁদে চলে যার আর্তনাদ আকাশে বাতাসে আজ ভাসিয়া চলিতেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

গনঅধিকার সুশাসন যদি ভুলে যায় রাজা মানব কল্যানে,

আজ তোমাকেই প্রয়োজন মানুষের পাশে বিদ্রোহ গড়ো দামামা বাজুক প্রাণে,

আজ হৃদয় তরঙ্গে যুদ্ধের মহা ডঙ্কা বেজিতেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

আবারও জাগো হে-বিশ্ব-বিপ্লবী নেতা,

উপাড়ি ফেলিতে যতো দখলদারের শিকড় এ হৃদয় বারে বারে আজ তোমারেই ডাকিতেছে।

শুধু আর একবার ফিরে আসো চে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর